ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৪-০৯
  • ৫৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রথম দিনে ২৬ মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ
পাঁচ সিটি করপোরেশন ও পাঁচ পৌরসভার মেয়র এবং তিন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য দলীয় মনোনয়নের জন্য আবেদন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। আজ রোববার প্রথম দিনে ২৬টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।
রোববার সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনীতির কার্যালয়ে এই মনোনয়নের আবেদন ফরম বিক্রি শুরু হয়। দলীয় মনোনয়ন প্রত্যাশীরা আগামী ১২ এপ্রিল পর্যন্ত আবেদন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।
মেয়র পদে নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে প্রথম দিনে গাজীপুর সিটি করপোরেশনের জন্য ৭টি, খুলনা সিটি করপোরেশনের জন্য ১টি, বরিশাল সিটি করপোরেশনের জন্য ৪টি ও সিলেট সিটি করপোরেশনের জন্য ৫টি। তবে রাজশাহী সিটি করপোরেশনের জন্য প্রথম দিনে কেউ মনোনয়ন ফরম সংগ্রহ করেননি। এছাড়া ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ১টি, জগন্নাথপুর উপজেলার নির্বাচনের জন্য  ২টি, সন্দ্বীপ উপজেলা পরিষদ নির্বাচনের জন্য ২টি ফরম বিক্রি হয়েছে। কক্সবাজার পৌরসভার জন্য ১টি, নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভার জন্য ১টি,  গোপালদী পৌরসভার জন্য ১টি ও বগুড়ার তালোড়া পৌরসভার নির্বাচনের জন্য ১টি ফরম বিক্রি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat