ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৪-০৯
  • ৪৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নীলফামারীতে শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ট্যাব বিতরণ
নীলফামারী জেলায় আজ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সদর উপজেলার ৬৫টি মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর ৩৯০জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে একটি করে ট্যাব বিতরণ করা হয়েছে। 
আজ রোববার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে শিক্ষার্থীদের মধ্যে এসব ট্যাব বিতরণ করেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। 
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলায় পরিসংখ্যান দপ্তরের উপ-পরিচালক মো. আতাউর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী ও শান্তনা চক্রবর্তী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী শাহরিয়ার প্রমুখ।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার জানান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনশুমারী ও গৃহগণনা-২০২১ প্রকল্পের ট্যাবসমূহ নবম ও দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে ব্যবহারের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।
সদর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে ৬৫টি মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর মেধাবী ৩৯০জন শিক্ষার্থীর মাঝে এসব ট্যাব বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat