ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৪-০৯
  • ৬০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ডিআরকঙ্গোয় হামলায় ২০ জন নিহত
ডিআরকঙ্গোর পূর্বাঞ্চলে এক হামলায় প্রায় ২০ জন নিহত হয়েছে।ইসলামিক স্টেট জিহাদী গ্রুপের সাথে সংশ্লিষ্ট বিদ্রোহীরা এ হামলা চালিয়েছে বলে বিভিন্ন সূত্রে বলা হয়েছে।
স্থানীয় সিভিল সোসাইটি নেতা প্যাট্রিক মুকোহে বলেছেন, স্থানীয় সময় শুক্রবার বিকেল চারটার দিকে এডিএফ (এলাইড ডেমোক্রেটিক ফোর্সেস) এনেবুলা গ্রামের কাছে কৃষকদের ওপর অতর্কিত হামলা চালায়।
এডিএফ মূলত উগান্ডার বিদ্রোহী দল। এটি ১৯৯০ এর দশকে কঙ্গোর পূর্বাঞ্চলে তৎপরতা শুরু করে এবং সে থেকে দলটি হাজার হাজার বেসামরিক লোককে হত্যা করেছে।
প্যাট্রিক মুকোহে আরো জানিয়েছেন, উত্তর কিভু প্রদেশের উইচা শহর থেকে ৩০ কিলোমিটার পশ্চিমে যেখানে এই গণহত্যা চালানো হয় সেখানে তিনি নারী ও পুরুষের ২১টি লাশ দেখতে পেয়েছেন।
তবে ওইচা হাসপাতালের মর্গে কাজ করা জুলেস কামবালে বলেছেন, তারা ১৯টি লাশ পেয়েছেন।
আঞ্চলিক সামরিক প্রশাসক চার্লেস ইহুতা ওমেঙ্গা হামলার খবর নিশ্চিত করে বলেছেন, তার পক্ষে লাশের সঠিক সংখ্যা বলা সম্ভব নয়।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হওয়া একটি ভিডিওতে কাঠের ফ্রেমে বাঁধা একজনের গলাকাটা লাশ দেখা গেছে।
দেশটিতে জাতিসংঘ মিশন এমওএনইউএসসিও বলেছে, চলতি সপ্তাহের প্রথম দিকে পাশের ইতুরি প্রদেশে এডিএফের হামলায় ৩০ জনেরও বেশি লোক নিহত হয়েছে।
গতমাসে যুক্তরাষ্ট্র এডিএফের নেতা সেকা মুসা বালুকু সম্পর্কে  তথ্য দিতে পারলে তথ্যদাতাকে পাঁচ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat