ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৪-০৮
  • ৮৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রংপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল এক হাজার দুস্থ পরিবার
রংপুর জেলা যুবলীগ গত কাল এক হাজার দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে চাল, ডাল, ভোজ্যতেল, চিনি ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশের পরিচালনায় রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা মেহেদে হাসান রনি নগরীর জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন।
মেহেদে হাসান সিদ্দিক রনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার বিতরণ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালি।
রংপুর জেলা যুবলীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য আজিজুল ইসলাম মুরাদ, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আদনান হোসেন, মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মারিনুল মর্তুজা মেরিন, সাবেক প্রচার সম্পাদক মুখতার এলাহী মুরাদ, কারমাইকেল কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক আবদুস সোবহান সরকার ও সাবেক সহ-সম্পাদক প্রশান্ত রায় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat