ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৪-০৪
  • ৩২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

২০ রোজার মধ্যে সব শ্রমিক-কর্মচারীর বেতন-বোনাস পরিশোধ করার পাশাপাশি চাল-তেলসহ নিত্যপণ্যের দাম কমানো, শ্রমজীবীদের জন্য রেশন ব্যবস্থা চালু এবং আইন করে জাতীয় নূন্যতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণা ও মহার্ঘ্য ভাতা চালুর দাবি জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ এসব দাবি জানানো হয়। সমাবেশে বক্তারা বলেন, ২০ রোজার আগে সব শ্রমিক কর্মচারীর উৎসব ভাতা ও বকেয়া মজুরি পরিশোধ নিশ্চিত করতে হবে, এর ব্যর্থতায় উদ্ভুত যেকোনো পরিস্থিতির দায় সরকার এবং শিল্প মালিকদের উপর বর্তাবে। নেতারা বলেন, সংযমের মাস হওয়ায় রোজার মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কম হওয়ার কথা কিন্তু সিন্ডিকেটেড বাজার ব্যবস্থায় দ্রব্যমূল্য শ্রমজীবী মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। অথচ শ্রমিকের মজুরি বাড়ানো হচ্ছে না, অন্তবর্তীকালিন মহার্ঘ্য ভাতা চালু করা হচ্ছে না। ফলে প্রতিটি শ্রমজীবী পরিবার খাদ্যগ্রহণের পরিমাণ কমাতে বাধ্য হচ্ছে, অপুষ্টির শিকার হয়ে স্বাস্থ্যহানির ঝুঁকিতে পড়ছে। দেশের অর্থনৈতিক উন্নয়ন আর মাথাপিছু আয় বাড়ার গল্প শ্রমজীবীদের জীবন যন্ত্রনায় উপহাসে পরিণত হয়েছে। আইন করে জাতীয় নূন্যতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণা করাসহ স্কপের ৯ দফা অবিলম্বে বাস্তবায়নের দাবি জানান উপস্থিত বক্তারা। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) যুগ্ম সমন্বয়ক শামীম আরার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন, বাংলাদেশের জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক বাদল খান, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহ-সভাপতি মাহবুবুল আলম, জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক নুরুল আমিন ও বাংলাদেশ লেবার ফেডারেশনের মহিলা কমিটির সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat