ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৪-০৪
  • ৫৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আরো এক মেয়াদের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় উয়েফার সভাপতি নির্বাচিত হয়েছেন আলেক্সান্দার সেফেরিন। আগামীকাল লিসবনে ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থার কংগ্রেস অনুষ্ঠিত হবার কথা রয়েছে। কিন্তু তার আগেই সেফেরিনের সভাপতির পদ ধরে রাখার ঘোষনা এসেছে।
স্লোভেনিয়ার ৫৫ বছর বয়সী  এই আইনজীবী ফরাসি তারকা মিচেল প্লাতিনির পদ হারানোর পর ২০১৬ সালে প্রথমবার সভাপতি নির্বাচিত হয়েছিলেন।
পর্তুগালের রাজধানী লিসবনে উয়েফার কংগ্রেস অনুষ্ঠিত হবার কয়েক সপ্তাহ আগে গিয়ান্নি ইনফান্তিনোও বিনা প্রতিদ্বন্দ্বীতায় ফিফার সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন।  
ইনফান্তিনোর সাথে বিভিন্ন বিষয়ে সেফেরিনের মত পার্থক্য নিয়মে পরিনত হয়েছে। অতি সম্প্রতি চার বছরের জায়গায় দুই বছর অন্তর বিশ^কাপ আয়োজনে ফিফার প্রস্তাবের বিপক্ষে প্রথম সরব হয়ছিলেন উয়েফা প্রধান। পরবর্তীতে ইনফান্তিনো সেই প্রস্তাব থেকে সড়ে আসেন। কিন্তু বিতর্কিত ইউরোপীয়ান সুপার লিগের প্রস্তাব এখনো শেষ হয়ে যায়নি। শীর্ষ তিন ইউরোপীয়ান ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও জুভেন্টাস এখনো সেই প্রকল্পের প্রতি নিজেদের অনড় অবস্থানে টিকে রয়েছে। ইউরোপীয়ান কোর্ট অব জাস্টিসে ইতোমধ্যেই  উয়েফা ও ফিফার বিরুদ্ধে একটি মামলা শুরু হয়েছে, যেখানে অভিযোগ করা হয়েছে বিশ^ ফুটবলের সর্বোচ্চ এই দুই সংস্থা তাদের শক্তি খাটিয়ে ক্লাবগুলোকে নিষিদ্ধের হুমকি দিয়েছে এবং খেলোয়াড়দের আগ্রহকে খাটো করে দেখেছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ ব্যপাওে চূড়ান্ত রায় জানা যাবে। 
ক্লাবগুলোর জন্য নতুন ফিনান্সিয়াল ফেয়ার প্লে আইন প্রবর্তনের পরিকল্পনায় এই মুহূর্তে বেশী গুরুত্ব দিচ্ছেন সেফেরিন। এছাড়াও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফর্মেট পরিবর্তনের বিষয়টি প্রায় চূড়ান্ত করে ফেলেছেন। ২০২৪ সালে ৩২ দলের পরিবর্তে ৩৬ ক্লাব নিয়ে গ্রুপ পর্ব অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat