ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৪-০৪
  • ৫৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুতের প্রতিশ্রুতি পূর্ণ করতে না পারায় ২০২৩ সালের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের আয়োজক হিসেবে পেরুর নাম বাতিল করেছে ফিফা। এক বিবৃতিতে ফিফা এই ঘোষনা দিয়েছে। 
বিশ্ব  ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছে ২৪ দলের এই প্রতিযোগিতা আগামী ১০ নভেম্বর-২ ডিসেম্বর পর্যন্ত পেরুতে অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু এখন বিশ্বকাপের নতুন আয়োজকের নাম সময়মত ঘোষনা করা হবে।
দুই বছর অন্তর আয়োজিত এই প্রতিযোগিতায় ২০২১ সালে পেরুতে অনুষ্ঠিত হবার কথা থাকলেও কোভিড মহামারীর কারনে তা বাতিল হয়ে যায়। এর আগে ২০১৯ সালে ব্রাজিলে অনুষ্ঠিত হয়েছিল ছোটদের এই বিশ^কাপ। এক বিবৃতিতে ফিফা বলেছে, ‘পেরুভিয়ান ফুটবল ফেডারেশনের সাথে ইতিবাচক সম্পর্ক থাকা সত্তেও এখন আর প্রয়োজনীয় সময় তাদের হাতে নেই বলেই আমাদের মনে হয়েছে। টুর্নামেন্ট শুরুর আগে পেরুভিয়ান সরকার কোনভাবেই সব কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারবেনা। তবে ভবিষ্যতে পেরুতে কোন টুর্নামেন্ট আয়োজনের সুযোগ উন্মুক্ত থাকবে।’
এর আগে গত সপ্তাহে ইসরাইলের অংশগ্রহন নিয়ে আপত্তির জেড়ে ইন্দোনেশিয়ার কাছ থেকে অনুর্ধ্ব-২০ বিশ^কাপ আয়োজক স্বত্ত কেড়ে নেয় ফিফা। আগামী ২০ মে থেকে ১১ জুন পর্যন্ত ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবার কথা ছিল অনুর্ধ্ব-২০ বিশ^কাপ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat