ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৪-০৪
  • ৫৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে একজন পুলিশ পরিদর্শক-এর অবসরজনিত বিদায় সংবর্ধনা দিলেন এসপি সাদিরা খাতুন। আমরা পেশাদারিত্বের স্মৃতিকে অক্ষুন্ন রাখি।

মোঃ ইকরাম হোসেন, পুলিশ পরিদর্শক (সঃ)-কে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, ৩ এপ্রিল (সোমবার) পুলিশ সুপারের কার্যালয় হতে আনুষ্ঠানিকভাবে তাকে এ সংবর্ধনা প্রদান করেন পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন, নড়াইল।
মোঃ ইকরাম হোসেন, পুলিশ পরিদর্শক(সঃ), নড়াইল ১৯৮৪ সালে কনস্টেল পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। ১৯৯০ সালে তিনি পুলিশের নায়েক পদে পদোন্নতিপ্রাপ্ত হন। ২০০০ সালে তিনি উপ-সহকারী পুলিশ পরিদর্শক (সঃ), ২০১১ সালে সহকারী পুলিশ পরিদর্শক (সঃ) এবং ২০১৭ সালে পুলিশ পরিদর্শক(সঃ) পদে পদোন্নতি পান। দীর্ঘ ৩৯ বছর কর্মজীবনে তিনি যশোর, ঝালকাঠি, ডিএমপি, বান্দরবান, ঝিনাইদহসহ বিভিন্ন জেলায় কর্মরত ছিলেন। তিনি পুলিশ পরিদর্শক (সঃ) হিসেবে নড়াইল জেলায় যথেষ্ট সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে কাজ করেছেন। ব্যক্তি জীবনে তিনি ২ মেয়ে ও ১ ছেলে সন্তানের জনক। তার বাড়ি লোহাগড়া উপজেলার কুমারকান্দা গ্রামে। পুলিশ সুপার তার এবং তার পরিবারের সবার সু-স্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন। তিনি অবসরে গেলেও জেলা পুলিশের সাথে তার সম্পর্ক এবং সব ধরনের সহযোগীতা অব্যাহত থাকবে বলে পুলিশ সুপার জানান। সংবর্ধনা অনুষ্ঠানে নড়াইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat