ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৪-০৩
  • ৩৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত রোববার মধ্যপ্রাচ্যের দেশগুলোর সমন্বিত তেল উৎপাদন হ্রাসে পদক্ষেপ গ্রহণ করেছে। তারা এটিকে বাজারের স্থিতিশীলতার লক্ষে একটি ‘সতর্কতামূলক ব্যবস্থা’ হিসেবে অভিহিত করে। উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সবচেয়ে বেশি জ্বালানি তেল উৎপাদন করে থাকে। খবর এএফপি’র।
সরকারি সংবাদ মাধ্যমে দেওয়া বিবৃতিতে তারা জানায়, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত প্রতিদিন মোট ৭৭২,০০০ ব্যারেল তেল উৎপাদন হ্রাস করবে। এ পদক্ষেপ আগামী মে মাস থেকে কার্যকর হবে এবং তা চলতি বছরের বাকি সময় ধরে চলবে।
ইরাক এটি অনুসরণ করার কথা জানিয়েছে। আলজেরিয়াও বেধে দেওয়া ওই সময় ধরে প্রতিদিন ৪৮ ব্যারেল তেল উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে।
সরকারি সৌদি প্রেস এজেন্সি জানায়, সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জোরদিয়ে বলেন, ‘তেলের বাজারে স্থিতিশীলতা বজায় রাখার লক্ষে এটি একটি সতর্কতামূলক ব্যবস্থা।’
ওই এজেন্সির প্রতিবেদনে বলা হয়, প্রতিদিন ২০ লাখ ব্যারেল তেল উৎপাদন কমানোর ব্যাপারে শীর্ষ তেল সংস্থা ওপেকের বিতর্কিত সিদ্ধান্তের প্রেক্ষিতে এ হ্রাসের পদক্ষেপ গ্রহণ করা হয়।
বাজার পরিস্থিতির ব্যাপারে উদ্বেগ থাকা সত্ত্বেও এই তেল উৎপাদন হ্রাস মূল্যস্ফীতিকে আরো বাড়িয়ে তুলতে পারে এবং এতে কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার আরো বাড়ানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat