ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৩-৩০
  • ২৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অটিজম বিষয়ে বিশেষ অবদান রাখায় এ বছর পাঁচটি ক্যাটাগরিতে ১০ ব্যক্তি ও ৩টি  প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা  দিচ্ছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। 
আজ সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে ১৬ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষ্যে  আয়োজিত সংবাদ সম্মেলনে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এ কথা জানান।
এ বছর অটিজম বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় পাঁচটি ক্যাটাগরীতে ১০  ব্যক্তি ও ৩ টি প্রতিষ্ঠান বিশেষ সম্মাননা পাচ্ছে। অনুষ্ঠানের দিন তাদের হাতে সম্মাননা তুলে দেয়া হবে।
ক্যাটাগরী-ক: অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন সফল ব্যক্তি (৩ জন); এ ক্যাটাগরিতে এনডিডি ট্রাস্ট আয়োজিত শেখ মুজিবুর রহমানের শৈশবকালের ওপর রচনা লিখন  প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন আবদুল্লাহ আল নাফি অন্তর। আরটিভির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফাবলিহা আজিম এবং ২০২২ সালে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা কার্ডে আঁকা ছবি স্থান পাওয়া মো. তাইফ মোস্তফা।
ক্যাটাগরী-খ: অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন জনগোষ্ঠীর উন্নয়ন ও সুরক্ষার  ক্ষেত্রে কাজ করছেন এমন প্রতিষ্ঠান (৩টি) এ ক্যাটাগরিতে সম্মাননা পাচ্ছে-তৃণমূল প্রতিবন্ধী পুনর্বাসন সংস্থা (টিপিপিএস), নওগাঁর আমবাটি বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় ও আদিতমারি বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়।
ক্যাটাগরী-গ: অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন জনগোষ্ঠীর উন্নয়ন ও সুরক্ষার ক্ষেত্রে কাজ করে যাচ্ছে এমন ব্যক্তি (৩ জন); মো. জিয়াউল হক, ডা. মো. জাকির হোসেন ও অধ্যাপক ডা. শাহীন আখতার এ ক্যাটাগরিতে সম্মাননা পাচ্ছেন।
ক্যাটাগরী-ঘ: অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন সফল পিতামাতা (২ জন); এ ক্যাটাগরিতে নুসরাত শারমিন এবং ডা. নাছিমা ইসলাম চৌধুরী বৃষ্টি সম্মাননা পাচ্ছেন।
ক্যাটাগরী-ঙ: কেয়ারগিভার (২ জন); মোছা. সোনিয়া আক্তার ও মনিকা মারীয়া  রোজারিও এ ক্যাটাগরিতে সম্মাননা পাচ্ছেন।
অনুষ্ঠানে এ সময় সমাজকল্যাণ  প্রতিমন্ত্রী মো: আশরাফ আলী খান খসরু, সমাজকল্যাণ সচিব জাহাঙ্গীর আলম, প্রধান তথ্য কর্মকর্তা মো: শাহেনুর মিয়া উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন,এ বছর রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠন প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয় অটিজম সচেতনতা দিবস ২০২৩ উদযাপনে ব্যাপক পরিসরে প্রস্তুতি গ্রহণ করেছে। 
উদযাপনের অংশ হিসেবে সচিবালয়সহ সকল সরকারি ভবন ও স্থাপনায় ১ এপ্রিল সন্ধ্যা থেকে দুইরাত্রি নীল বাতি প্রজ্জ্বলন করা হবে। বিদেশে বাংলাদেশ দূতাবাস/মিশনসমূহেও নীলবাতি  প্রজ্জ্বলন করা হবে। ২ এপ্রিল রবিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat