ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৩-৩০
  • ৩৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে বুধবার গভীর রাতে যাত্রীবাহী একটি ফেরিতে আগুন লেগে এতে অন্তত ১০ যাত্রীর প্রাণহানি হয়েছে। স্থানীয় এক কর্মকর্তা    বৃহস্পতিবার এ কথা জানান।
প্রাথমিক এক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে, বাসিলান প্রদেশের দুর্যোগ হ্রাস ও ব্যবস্থাপনা অফিসের প্রধান নিক্সন অ্যালোঞ্জো স্থানীয় একটি রেডিওকে বলেন, সমুদ্রে ঝাঁপ দেওয়া সাতজন যাত্রী নিখোঁজ রয়েছে এবং অন্তত ১৯৫ যাত্রী ও ৩৫ জন ক্রুকে উদ্ধার করা হয়েছে। খবর সিনহুয়ার।
তিনি বলেন, উদ্ধারকারীরা জাহাজে চারটি মৃতদেহ খুঁজে পায় এবং ছয়জনকে জীবিত উদ্বার করেছে।
আলোঞ্জো বলেন, পানিতে ঝাঁপ দেওয়া যাত্রীরা ডুবে মারা গেছে, আবার কেউ কেউ দগ্ধ হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
অ্যালোঞ্জো আরো জানান, এম/ভি লেডি মেরি জয় ফেরিটি জোলো থেকে জাম্বোয়াঙ্গা শহরের দিকে যাওয়ার পথে বুধবার রাত স্থানীয় সময় ১০টার দিকে বাসিলান প্রদেশের হাদজি মুহাম্মদ শহরের বালুক-বালুক দ্বীপের জলে পৌঁছলে সেটিতে আগুন ধরে যায়।
ফিলিপাইন কোস্ট গার্ড ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছে, তারা অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তায় কর্মী ও জাহাজ মোতায়েন করেছে। তবে তারা হতাহতের বিষয়ে বিস্তারিত জানায়নি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat