ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৩-২৯
  • ৬৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিদেশি পিস্তলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমানের নেতৃত্ব পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সানোইকাজী এলাকায় শেখ হাসিনা ধরলা সেতুর পূর্ব পাড়ের বাঁশঝাড় এলাকা থেকে বিদেশি পিস্তলসহ দুই যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গ্রেপ্তারকৃতরা হলেন, সানোইকাজী গ্রামের বল্টু মিয়ার ছেলে আল আমিন (২০) এবং ফুলবাড়ী সদর ইউনিয়নের কবির মামুদ গ্রামের শাহিন মিয়ার ছেলে সজিব মিয়া (২০)।

কুড়িগ্রামের ভারপ্রাপ্ত এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিন বিদেশি পিস্তলসহ দুই যুবককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat