ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৩-২৮
  • ৩৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এক আত্মঘাতী হামলায় ছয় বেসামরিক নাগরিক নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। ইসলামিক স্টেট গ্রুপ সেখানে এ হামলা চালানোর দাবি করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
২০২১ সালের আগস্টে তালেবানরা ক্ষমতায় ফিরে আসার পর থেকেই দেশটির নিরাপত্তা ব্যবস্থা নাটকীয়ভাবে উন্নত হয়েছে। তারা মার্কিন সমর্থিত সরকারকে ক্ষমতাচ্যুত করে তাদের দুই দশকের বিদ্রোহের অবসান ঘটায়। কিন্তু আইএস একটি ক্রমবর্ধমান হুমকি তা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি তাকোর এক টুইটার বার্তায় জানান, সোমবার আফগান বাহিনী হামলাকারীকে শনাক্ত করে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটি ব্যবসা কেন্দ্রের সামনে তাকে গুলি হত্যা করা হয়।
তিনি বলেন, ‘হামলাকারীকে গুলি করে হত্যা করায় তার সঙ্গে থাকা বোমাটির বিস্ফোরণ ঘটে। এরফলে সেখানে ছয়জন বেসামরিক লোক প্রাণ হারায় ও বেশ কয়েকজন আহত হয়।’
পরে জিহাদি গ্রুপের সংবাদমাধ্যম আমাক-এ দেওয়া এক বিবৃতিতে আইএস এ হামলার দায় স্বীকার করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat