ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৩-২৭
  • ৬৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশের উত্তরাঞ্চলীয় জেলা দিনাজপুরে  মধু  চাষীদের  পাশে থাকার অঙ্গীকার  করেছেন  জাতীয় সংসদের  হুইপ  ইকবালুর রহিম। 
দিনাজপুর সদর উপজেলার ৬ নং আউলিয়াপুর  ইউনিয়নের  মাসিমপুর গ্রামে স্থানীয়  ‘আলোর পথে  জাগো যুব সংগঠন’ আয়োজিত  মধু উৎসব  এবং মৌ পালন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে  মৌ চাষীদের পাশে থেকে  সম্ভাব্য সকল প্রকার  সহাযোগিতার  আশ্বাস দেন  ইকবালুর রহিম। 
 ইকবালুর রহিম বলেন,‘  করোনা মহামারি গোটা বিশ্বকে অচল করে দিলেও  প্রধানমন্ত্রী শেখ হাসিনার  বিচক্ষণতায়  বাংলাদেশ  ছিল ব্যতিক্রম।  তিনি দেশের অর্থনীতিকে  সচল রাখতে  বিভিন্ন  প্রনোদনা  দিয়েছেন। কেবল ব্যবসা ক্ষেত্রেই নয়, দেশের  অন্যতম শক্তি  কৃষি খাতেও  বিভিন্ন  প্রকার সুযোগ সুবিধা দিয়েছেন।  যার সুবাদে  বাংলাদেশের অর্থনীতি  আজ শক্ত অবস্থানে  দাঁড়িয়ে আছে।  মধূ চাষীদের  প্রশিক্ষণের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী  করে গড়ে তোলার লক্ষ্যে  বিভিন্ন  পদক্ষেপ গ্রহণ করেছেন।’
 ‘আলোর পথে  জাগো যুব সংগঠনকে  এ আয়োজনের  জন্য  ধন্যবাদ জানিয়ে  বাংলাদেশ ছাত্র লীগের  সাবেক  সাধারন সম্পাদক  ইকবালুর রহিম আরো বলেন   বিভিন্ন  স্থানীয়  যুব সংগঠনগুলো  এভাবে  কৃষক তথা  অন্য পেশার মানুষের পাশে  দাঁড়ালে দেশের কোন অঞ্চলের মানুষই  বেকার থাকবে না।
উল্লেখ্য, দেশের অন্যান্য অনেক জেলার ন্যায় বর্তমানে  দিনাজপুরেও  বানিজ্যিকভাবে  মধু চাষ হচ্ছে। বানিজ্যিকভাবে   বেশ  লাভজনক হওয়ায়  স্থানীয় অনেক  কৃষক  এখন মধু চাষের দিকে ঝুঁকছে।  যার প্রেক্ষিতে  সরকারীভাবে  মৌ চাষীদের  প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
এমনকি স্থানীয় অনেক  বেসরকারী তথা যুব সংগঠনও  স্থানীয় মৌ চাষীদের   প্রশিক্ষণ দিচ্ছে।  সরকারী ও বেসরকারীভাবে  মধু চাষের  প্রশিক্ষণ  নিয়ে অনেক জেলাতেই স্বাবলম্বী হয়ে উঠেছেন  মৌ চাষীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat