ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৩-২৭
  • ৭৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সম্প্রতি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড ও অ্যাডি সফট লিমিটেডের মধ্যে ডিজিটাল মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের ফি পরিশোধ বিষয়ক এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে দেশের প্রায় তিন শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোবাইল এ্যাপস এফএসআইবিএল ক্লাউড এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ফার্স্ট ক্যাশের ম্যাধ্যমে তাদের বেতন ও অন্যান্য ফি প্রদান করতে পারবে।

এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী ও অ্যাডি সফ্টের ব্যবস্থাপনা পরিচালক মো. সাকিব রাব্বানি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন।

এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জহুরুল হক ও মো. মাসুদুর রহমান শাহ, অলটারনেটিভ ডেলিভারি চ্যানেল ডিভিশনের প্রধান মোহাম্মদ মছউদুর রহমান, মার্কেটিং ও বিজনেস ডেভেলপমেন্ট ডিভিশনের প্রধান মো. ফরিদুর রহমান জালাল, আইসিটি ডিভিশনের প্রধান মো. মুশফিকুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat