ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৩-২৭
  • ৫৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নাটোর জেলায় আত্মসমর্পণকৃত সমবায়ীদের মাঝে মৎস্য খামারের অর্জিত লভ্যাংশ বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসক শামীম আহমেদ তাঁর সম্মেলন কক্ষে লভ্যাংশের চেক হস্তান্তর করেন।
এ সময় জেলা প্রশাসক বলেন, চরমপন্থা কখনো কারো জন্যেই কল্যাণ নিয়ে আসেনা। চরমপন্থা ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে আসায় সংশ্লিষ্ট ব্যক্তি, তাদের পরিবারের সদস্য, সমাজ এবং রাষ্ট্র উপকৃত হয়েছে। তাদের পুনর্বাসনে ইতোমধ্যে সরকার ব্যবস্থা গ্রহণ করেছে। পরবর্তীতে সরকারের গৃহীত পদক্ষেপ আরো বিস্তৃত হবে এবং জেলা প্রশাসন সহযোগিতা দিয়ে যাবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এন এস আই এর উপ পরিচালক মোঃ শাহিনুর সিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাদিম সারওয়ার, জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা, জেলা সমবায় মোঃ হোসেন শহীদ এবং অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী।
উল্লেখ্য, নাটোর জেলার ২৭ জন চরমপন্থি ৯ এপ্রিল ২০১৯ সরকারের কাছে আত্মসমর্পন করেন। এসব ব্যক্তিবর্গ ‘স্বপ্নচাষ ক্ষুদ্র সমবায় সমিতি লিমিটেড’ গঠন করে মৎস্য খামার গড়ে তুললে তাদের পুনর্বাসনে সরকার ৩১ লক্ষ টাকা বরাদ্দ প্রদান করে। মৎস্য খামারের অর্জিত মুনাফার অংশের মধ্যে সমিতির ২২ জন সদস্যের প্রত্যেককে ২০ হাজার টাকা করে প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat