ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৩-২৬
  • ৩৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীর তুরাগে মাদক উদ্ধারে গিয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে উপ-পরিদর্শক (এসআই) মো. শাহিনুর রহমান খান আহতের ঘটনায় গ্রেফতার তিন মাদক কারবারির একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রহমান সিদ্দিকী এ রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে যাওয়া তিন আসামি হলেন- আব্দুর রউফ, রাজু ও ফারুক মিয়া ওরফে টুলু।

রোববার (২৬ মার্চ) তুরাগ থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার তাদের আদালতে হাজির করা হয়। এসময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক তাদের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

তুরাগ থানার ফুলবাড়ীয়ার টেকপাড়া এলাকায় একটি বাড়ির ছাদে বৃহস্পতিবার (২৪ মার্চ) কয়েকজন কারবারি মাদক বেচাকেনা করছে বলে জানতে পারে পুলিশ। এ তথ্যের ভিত্তিতে তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহিনুর রহমান খান ফোর্সসহ সন্ধ্যা ৭টার দিকে ঘটনাস্থলে যান।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালিয়ে গেলেও এজাহারভুক্ত এক নম্বর আসামি আব্দুর রউফ ছাদের পানির ট্যাংকের আড়ালে লুকিয়ে ছিলেন। সেখান থেকে বের হয়ে তিনি এসআই শাহিনুরকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

পরে আহত এসআইকে জরুরি ভিত্তিতে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করেন।

এ ঘটনায় জড়িত আব্দুর রউফ, রাজু ও ফারুক মিয়া ওরফে টুলুকে গ্রেফতার করা হয় এবং তুরাগ থানায় একটি মামলা করে পুলিশ। অভিযুক্ত সবাই পেশাদার মাদক কারবারি। তারা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে তুরাগ এলাকাসহ রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি করতেন বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat