ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৩-২৬
  • ৫৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬ মার্চ উপলক্ষে বঙ্গভবনের অনুষ্ঠানে গান গাইবেন শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী রন্টি দাস। আজ বিকেলে স্বাধীনতা দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি দুটি সংগীত পরিবেশন করবেন। গান দুটির মধ্যে একটি হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়ে লেখা, অন্যটি নজরুল সংগীত।

বঙ্গবন্ধুকে নিয়ে গানটির শিরোনাম হচ্ছে ‘মুজিব বাংলাদেশ’। গানটির কথা লিখেছেন রন্টি দাস নিজেই। এর সুর করেছেন সাইদ রহমান। সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ।

বঙ্গভবনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সংগীত পরিবেশন প্রসঙ্গে রন্টি দাস বলেন, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গান গাইতে পারব বলে সত্যি আমার ভালো লাগছে। বিশেষ করে বঙ্গভবনের রাষ্ট্রীয় অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ পাওয়া গর্বের ব্যাপার। আমি এ অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে ‘তোমার জন্য ভাবতে শিখেছি/তোমার জন্য যুদ্ধে গিয়েছি/তোমার জন্য স্বপ্ন দেখেছি অশেষ/ মুজিব বাংলাদেশ’-এমন কথার যে গানটি গাইবো।

উল্লেখ্য, সংগীত বিষয়ক প্রতিযোগিতা ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এর মাধ্যমে পরিচিতি পান রন্টি। পরবর্তীতে স্টেজ শো, অ্যালবামে নিয়মিত গান করেছেন তিনি।

খুব অল্প সময়ের মধ্যে মিষ্টি কণ্ঠে অনেকেরই হৃদয়ে জায়গা করে নেন এ শিল্পী। হয়ে উঠেন জনপ্রিয় তারকা। এখন গান নিয়ে ব্যস্ত রয়েছেন রন্টি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat