ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৩-২৬
  • ৫৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পবিত্র রমজান মাসে ইসলামী গান মুক্তি দিলেন হিরো আলম। গানটি প্রকাশের সঙ্গে সঙ্গে তার ভক্তরা লুফে নিয়েছেন। আজ (২৬ মার্চ) দুপুরে হিরো আলমের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এ ইসলামী গানটি মুক্তি পেয়েছে। গানটির শিরোনাম ‘মাহে রমজান’। কথা ও সুর করছেন আব্দুল কাদির হাওলাদার।

এ বিষয়ে হিরো আলম বলেন, সব সময় নতুন কিছু করতে চেষ্টা করে যাচ্ছি। সেই ধারাবাহিকতায় পবিত্র রমজান মাসে ‘মাহে রমজান’ নামে একটা ইসলামী গান মুক্তি দিলাম আজকে। আশা করছি আমার এ ইসলামী গানটি আমার দর্শক-শ্রোতারা সাদরে গ্রহণ করবেন। তার পাশাপাশি সবাইকে গানটি শোনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।

আরও পড়ুন: হঠাৎ কেন এত আলোচনায় এলেন হিরো আলম

তিনি আরও বলেন, সামনের দিনগুলতে আরও ইসলামী গানে কণ্ঠ দেওয়ার পরিকল্পনা আছে। আর আমি যার সঙ্গে কাজ করছি তিনি অনেক ইসলামী গানের গীতিকার, সুরকার ও সংগীত আয়োজক।

ইভেন্ট ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন হিরো আলম। তার হাতে বর্তমানে পাঁচটি সিনেমা রয়েছে। চলতি বছর সিনেমাগুলোর কাজ শেষ হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat