ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৩-২৫
  • ৫২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কানো (নাইজেরিয়া), ২৫ মার্চ, ২০২৩ (বাসস ডেস্ক) : নাইজেরিয়ার উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে জনতার ভিড়ের মধ্যে ঢুকে পড়ায় এবং বাসটিতে আগুন ধরে যাওয়ায় ২২ জন নিহত হয়েছে। শুক্রবার পুলিশ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
খবরে বলা হয়, বৃহস্পতিবার ২১ জন যাত্রী বহনকারী ওই বাসের সামনের টায়ার ফেটে যাওয়ায় রাস্তা থেকে ছিটকে যায় এবং বাউচি রাজ্যের উডুবো গ্রামে গরম থেকে রেহাই পেতে একটি গাছের ছায়ায় আশ্রয় নেওয়া জনতার ভিড়ের মধ্যে ঢুকে পড়ে এবং বাসটিতে আগুন ধরে যায়।
পুলিশের মুখপাত্র আহমেদ মোহাম্মাদ ওয়াকিল এক বিবৃতিতে বলেন, গাড়িটিতে আগুন ধরে যাওয়া বিস্ফোরিত হয় এবং এতে ২১ জন যাত্রীর সকলে এমনভাবে পুড়ে মারা যায় যে, তাদেরকে চেনা কঠিন হয়ে পড়ে।
তিনি আরো জানান, এ দুর্ঘটনায় একজন পুলিশ সদস্যসহ চারজন পথচারী মারাত্মকভাবে আহত হয়েছে এবং তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। পরে ওই পুলিশ সদস্য মারা যায়।
নাইজেরিয়ার দুর্বল সড়ক যোগাযোগ ব্যবস্থা এবং ট্রাফিক আইন না মেনে  দ্রুত গতিতে গাড়ি চালানোয় দেশটিতে প্রায় সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat