ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৩-২৪
  • ৫১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রমজান মাসে শহরের বাজার নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে যশোর পৌরসভা। খোলা অবস্থায় খাবার বিক্রি বন্ধ, ফলে ফরমালিনের ব্যবহার, ভেজাল রোধ ও মূল্য তালিকা টাঙানো নিশ্চিতে বাজার মনিটরিং করবে প্রতিষ্ঠানটি। বেশি দামে পণ্য বিক্রি বন্ধে ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করবে। এসব ছাড়াও নাগরিক সেবায় একগুচ্ছ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পৌরকতৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।  
পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদ জানান কাপড়, জুতার দোকান ও শপিংমলের সামনে টেবিল পেতে বসানো দোকান উচ্ছেদ করা হবে। ড্রেনের ওপর ও ফুটপাত থেকে অবৈধ স্থাপণা উচ্ছেদসহ যানজট রোধে ১০ রমজান থেকে বাজারে মোটরসাইকেল ও রিকশা প্রবেশ বন্ধ করে দেয়া হবে।
তিনি জানান রমজানে কোন ব্যবসায়ী যাতে বেশি দামে পণ্য বিক্রি করতে না পারে তার জন্য বাজার মনিটরিং করা হবে। বিশেষ করে ভেজাল খাদ্য বিক্রি ও পণ্যের দাম  বেশি নিলে ব্যবস্থা নেয়া হবে। ফুটপাত দখল করে দোকান বসিয়ে জনসাধারণের চলাচলে বিঘœ ঘটালে উচ্ছেদ করা হবে। ড্রেনে যারা ময়লা ফেলবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। যারা দোকানের বা শপিংমলের সামনে টেবিল বসিয়ে দোকানদারি করছে তাদেরকে উচ্ছেদ করাসহ সতর্ক করা হবে।
সহকারী প্রকৌশলী কামাল আহম্মেদ জানান, ফুটপাত দখল অপসারণ, ড্রেনে ময়লা ফেলা বন্ধ, ভেজাল খাদ্য বিক্রি ও বেশি দামে পণ্য বিক্রি বন্ধে মাইকিং করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat