ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৩-২২
  • ৩৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আফগানিস্তান ও পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৩ জন নিহত হয়েছে।
মার্কিন ভূতাত্ব্কি জরিপ সংস্থা জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬ দশমিক ৫। আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলে জার্মের কাছে ছিল এর উৎপত্তিস্থল।
এটি কাবুলের সময় মঙ্গলবার রাত সাড়ে নয়টায় আঘাত হানে। স্থায়ী হয় ৩০ সেকেন্ড। এটি এতোই শক্তিশালী ছিল যে দুই হাজার মাইল দূরের মধ্য এশিয়া ও ভারতের দিল্লীতেও এটি অনুভূত হয়।
পাকিস্তানের খাইবার পাখতুন খোয়া প্রদেশের জরুরি উদ্ধার সার্ভিসের মুখপাত্র বিলাল ফাইজি বলেছেন, ‘এটি শক্তিশালী ভূমিকম্প ছিল। এর তীব্রতার কারনে আমরা সর্বোচ্চ ক্ষতির আশংকা করেছিলাম। এ কারনে আমরা সতর্কতা জারি করেছি।’
তিনি বলেন, কিন্তু সৌভাগ্যক্রমে আমাদের আশংকা ভুল প্রমাণিত হয়েছে। বাসিন্দারা আতংকিত ছিল খুব। কিন্তু ক্ষতির পরিমাণ কম।
খাইবার পাখুতন খোয়া প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পে দুই নারী দুই শিশুসহ নয়জন নিহত হয়েছে।
আফগানিস্তানের কর্মকর্তারা ভূমিকম্পে চার জনের প্রাণহানি ও ৪৪ জনের আহত হওয়ার খবর জানিয়েছে।
উল্লেখ্য, এ অঞ্চলে বিশেষত হিন্দুকুশ পর্বত এলাকায় প্রায়ই ভূমিকম্প হয়। কারণ এটি ইউরেশিয়ান ও ভারতীয় টেকটোনিক প্লেটের কাছে অবস্থিত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat