ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৩-২১
  • ৩১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্নয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই কৃষকদের বিনামূল্যে এবং ন্যায্য মূল্যে সার-বীজ প্রদানসহ নানাভাবে সহায়তা করে যাচ্ছে।
আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  
আমির হোসেন আমু বলেন, আওয়মী লীগ ক্ষমতায় আসার পরে শহরে বসবাসকারি মানুষের চাইতে গ্রামের মানুষ অনেক ভালো আছে। যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখনই কৃষকদের বিনামূল্যে এবং ন্যায্য মূল্যে সার-বীজ প্রদানসহ নানাভাবে সহায়তা করে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার হচ্ছে কৃষক বান্ধব সরকার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহারের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মনিরুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক শাহপার পারভীন, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার ও উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠনে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২২/২৩ অর্থ বছরে খরিপ এক ২০২৩/২৪ মৌসুমে উফশী আউশ চাষাবাদ সহযোগিতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৪ হাজার কৃষককে জনপ্রতি ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়। জেলায় ২০ হাজার কৃষক এ সহযোগিতা পেয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat