ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৩-১৪
  • ৬৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শেরপুর জেলার শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার ২০৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
আজ সকালে শ্রীবরদী ও ঝিনাইগাতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে ওইসব ল্যাপটপ তুলে দেন সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন। ওইসময় তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে তথ্য-প্রযুক্তি জ্ঞানসম্পন্ন প্রজন্ম দরকার। সে লক্ষ্যকে সামনে রেখে সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে দু’জন করে শিক্ষককে আইসিটি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে। তারা প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ক্ষুদে শিক্ষার্থীদের আইসিটি বিষয়ে জ্ঞানদান করবেন। এ জন্য সারাদেশে প্রতিটি বিদ্যালয়ে একটি করে ল্যাপটপ দেয়া হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে শ্রীবরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার ইউনুস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছালেম উদ্দিন ছালেম।
তৌফিকুল ইসলাম বলেন, আইসিটি বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত দু’জন শিক্ষক প্রতিদিন ল্যাপটপের মাধ্যমে শ্রেণীকক্ষে মাল্টিমিডিয়া প্রজেক্টরে ক্লাস নেবেন। পাশাপাশি তারা ল্যাপটপ কিভাবে ব্যবহার করতে হয় তা শিক্ষার্থীদের শেখাবেন। এতে অল্প বয়সে শিক্ষার্থীরা তথ্য-প্রযুক্তি ব্যবহারে অভিজ্ঞ হয়ে উঠবে। এদিন শ্রীবরদীতে ১২৬ ও ঝিনাইগাতীতে ৮১টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে ল্যাপটপ দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat