ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৩-০৯
  • ২৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সংসদ উপনেতা এবং আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, নারীদের অধিকার নিশ্চিত এবং সমাজ ও রাষ্ট্রে গুরুত্বপূর্ণ পদে মহিলাদের সুযোগ সৃষ্টি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার ডিআরইউ’র নসরুল হামিদ মিলনায়তনে ‘ডিজিটাল সাংবাদিকতা: নারীর চ্যালেঞ্জ ও ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। 
মতিয়া চৌধুরী বলেন, দেশের দুর্যোগ, দুর্বিপাকে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে নারীরা। আমাদের দেশে মেয়েদের সামনে আসা এবং এগিয়ে যাওয়ার বিষয়টি সহজ ছিলো না। মেয়েদের অধিকার নিশ্চিত এবং সমাজ ও রাষ্ট্রে গুরুত্বপূর্ণ পদে মহিলাদের সুযোগ সৃষ্টি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
নারী ক্ষমতায়নে সরকারের উদ্যোগকে এগিয়ে নিতে সবার প্রতি আহবান জানিয়ে  তিনি বলেন, দেশের প্রান্তিক অঞ্চলে নারী শিক্ষায় উন্নয়ন সহযোগী সংস্থার অবদান অনস্বীকার্য।
বেগম মতিয়া চৌধুরী বলেন, আন্তর্জাতিক নারী দিবসে এটাই চাইব যে নারী সে মানুষ: তাই মানুষ হিসেবেই নারীরা স্বীকৃতি পাক। 
ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, ফ্রেন্ডশিপ-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান, বিডব্লিউসিসিআই-এর প্রতিষ্ঠাতা পরিচালক নাজমা জামালউদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। এসময় ডিআরইউ’র সাবেক সভাপতি শাহেদ চৌধুরী উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিআরইউ’র সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিআরইউ‘র সাবেক নারী বিষয়ক সম্পাদক আইরিন নিয়াজী মান্না। সঞ্চালনা করেন ডিআরইউ’র নারী বিষয়ক সম্পাদক মরিয়ম মনি সেঁজুতি। 
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অনুষ্ঠানে কেক কাটা হয়। দিবসটি উপলক্ষে বিশেষ প্রকাশনা ‘কণ্ঠস্বর’র মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি বেগম মতিয়া চৌধুরীসহ অতিথিবৃন্দ। 
পরে ডিআরইউ’র নারী সদস্যদের জন্য নির্মিত কমনরুমের উদ্বোধন করেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত। এর আগে সকালে র‌্যালির মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানের সূচনা হয়। র‌্যালিতে সংগঠনের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat