ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৩-০৯
  • ২৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, কোন ব্যাক্তিকে যেন কিডনী রোগে আক্রান্ত হয়ে কিডনী প্রতিস্থাপন ও ডায়ালাইসিস পর্যায়ে যেতে না হয়। এ পর্যায়ে যাওয়ার আগেই সবাই যেন এই রোগের প্রতিরোধ করতে পারে সে বিষয়ে ব্যাপক জনসচেতনতা গড়ে তুলতে হবে। 
তিনি বলেন, ‘জনসচেতনতা তৈরিতে গণমাধ্যম, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশেষজ্ঞদের ব্যাপক ভূমিকা পালন করতে হবে। কিডনী রোগ প্রতিরোধ করে সুস্থ্য ও স্মার্ট জাতি হিসেবে নিজেদের তৈরি করতে হবে।’
আজ রাজধানীর মিরপুরে কিডনী ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের কনভেনশন হলে বিশ্ব কিডনী দিবস উপলক্ষ্যে ‘সুস্থ্য কিডনী সবার জন্য, অপ্রত্যাশিত দুর্যোগের প্রস্তুতি, প্রয়োজন ঝুকিপূর্ণদের সহায়তা’ প্রতিপাদ্যে কিডনী ফাউন্ডেশন আয়োজিত ‘কিডনী রোগের চিকিৎসা সবার জন্য সর্বত্র’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পিকার এসব কথা বলেন। 
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে বলেছেন, যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। আমাদের সামর্থ্যরে মাঝে থেকেই রোগ প্রতিরোধ করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে, এরপর সম্ভব না হলে প্রতিষেধকে যাব। তিনি স্বাস্থ্য সেবাকে নির্বিঘœ করতে সংবিধানে চিকিৎসাকে মৌলিক চাহিদার অন্তর্ভূক্ত করে গিয়েছেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য খাতে ব্যাপক বিনিয়োগের মাধ্যমে সুস্থ্য মানবসম্পদ তৈরির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। 
শামসুল হক টুকু বলেন, কিডনী রোগ কী কী কারণে হতে পারে আমরা অধিকাংশ মানুষই তা জানি না, জনসচেতনতা থাকলে অনেকাংশেই তা এড়ানো সম্ভব। শুধু কিডনী রোগ নয় আমাদের সব রোগের ক্ষেত্রে অপ্রত্যাশিত দুর্যোগ এড়ানোর পূর্বপ্রস্তুতি নিতে হবে। নানা ধরণের প্রাকৃতিক দুর্যোগের সাথে সাথে বিভিন্ন ধরণের অসংক্রামক রোগ হতে পারে, সেগুলোরও পূর্ব প্রস্তুতি নিতে হবে। আর দুর্ভাগ্যক্রমে দুর্যোগে পড়ে গেলে কিভাবে তা সামাল দেয়া যায় সে বিষয়ে বিশেষজ্ঞদের দ্বারস্থ হতে হবে।
কিডনী ফাউন্ডেশন, বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাইরেক্টর জেনারেল অব হেলথ সার্ভিসেস এর পরিচালক অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন, অধ্যাপক ডা. মেজর জেনারেল (অব.) জিয়াউদ্দিন আহমেদ, কিডনী ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. রুহুল আমিন রুবেল এবং কিডনী ফাউন্ডেশনের অধ্যাপক ডা. শামিম আহমেদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat