ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৩-০৩
  • ৩৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউক্রেন বৃহস্পতিবার যুদ্ধের ফ্রন্টলাইন শহর কুপিয়ানস্ক এবং পার্শ্ববর্তী উত্তর-পূর্ব বিভিন্ন এলাকা থেকে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের বাধ্যতামূলক সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। প্রধান এ নগরী ও রেলের কেন্দ্রবিন্দু রাশিয়া পুনরুদ্ধার করার আশঙ্কা দেখা দেওয়ায় তারা এমন নির্দেশ দিল। খবর এএফপি’র।
গত সেপ্টেম্বরে রাশিয়ার সৈন্যরা কুপিয়ানস্কসহ উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলের গুরুত্বপূর্ণ বিভিন্ন শহর থেকে পিছু হটে।
কুপিয়ানস্ক পূর্ব ইউক্রেনের যুদ্ধ ফ্রন্টলাইনের কাছে অবস্থিত হওয়ায় স্থানীয়রা আশঙ্কা করছে যে, এটি রাশিয়া ফের দখল করে নিতে পারে।
খারকিভ আঞ্চলিক সামরিক প্রশাসন তাদের ওয়েবসাইটে বলেছে, ‘কুপিয়ানস্ক থেকে শিশুসহ বিভিন্ন পরিবার ও বাসিন্দাদের বাধ্যতামূলকভাবে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে।’
এতে আরো বলা হয়, এ অঞ্চলে রাশিয়ার সৈন্যদের হামলার কারণে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় নিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
খারকিভ অঞ্চলের গভর্নর ওলেগ সিনেগুবভ বৃস্পতিবার জানান, রুশ বাহিনী কুপিয়ানস্ক শহরসহ এই অঞ্চলের বেশ কয়েকটি বসতিতে কামানের গোলা, রকেট লাঞ্চার ও মর্টার হামলা চালিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat