ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৩-০২
  • ৫৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ২০২০ সালের মার্চে রনি রিয়াদ রশীদের সঙ্গে বিয়ের জন্য আংটি বদল করেছিলেন তিনি। কিন্তু প্রায় তিন বছর পর এসে সেই সম্পর্ক ভাঙার ঘোষণা দিলেন ঢালিউডের এই চিত্রনায়িকা।
ফেসবুক ভেরিফায়েড পেজে পোস্টের মাধ্যমে সম্পর্ক ভাঙার খবর জানিয়েছেন নুসরাত। তিনি বলেছেন, ‘আমার ভক্ত ও শুভাকাঙ্খীদের উদ্দেশে বলতে চাই, তিন বছর আগে আজকের এই দিনে আমরা আমাদের আংটি বদলের ঘোষণা দিয়েছিলাম। অনেক বাধা ও চিন্তার পর আমরা ৯ বছরের সম্পর্ক থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি বলেন, ‘রনি ও আমার মধ্যে এত সুন্দর বন্ধুত্ব ও বোঝাপড়ার জন্য নিজেদের খুবই ভাগ্যবান মনে করি আমরা। এটি আমাদের জীবনের অংশ হয়ে থাকবে সবসময়। এই কঠিন সময়েও আমাদের জন্য যেন দোয়া ও আশীর্বাদ থাকে, শুভাকাঙ্ক্ষীদের প্রতি সেই অনুরোধ থাকবে।’
প্রসঙ্গত, রনিকে বিয়ে না করার সিদ্ধান্তের কথা গত বছরের ডিসেম্বরেই খোলাসা করেছিলেন নুসরাত। তখন জানিয়েছিলেন, আমার বিয়ে আর হবে না। করছি না। জীবনে ওঠা-নামা থাকবেই। আমাদের মধ্যে কোনো সমস্যা, দ্বিধাদ্বন্দ্ব নেই, কখনো হয়নি। কিন্তু আমাদের বিয়েটা আর হচ্ছে না।
সেই সময় ফারিয়া আরও বলেছিলেন, আমি যা করি বুঝে-শুনেই করি। এ জন্য আমার কাজে কোনো বিতর্ক নেই। রনির সঙ্গে আমার সবসময় যোগাযোগ আছে। তার সঙ্গে সারা জীবনই বন্ধুর মতো সম্পর্ক থাকবে। আর এখন যে সিদ্ধান্ত নিয়েছি, এটাও দুজনে বোঝাপড়ার মাধ্যমেই নিয়েছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat