ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৩-০১
  • ৫৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মোঃ হাবিবুর রহমান ,নওগাঁ প্রতিনিধি:- নওগাঁর ধামইরহাট উপজেলার ঘাটনগর ইউনিয়নের বেড়িতলা একাডেমিক মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রতিবাদে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের অভিভাবক সদস্যরা বিদ্যালয়ের নির্বাচিত সদস্যদের পূর্ণাঙ্গ কমিটি গঠন চেয়ে মানববন্ধন করেছেন।
বুধবার (১ মার্চ) সকাল ১০ টার সময় বেড়িতলা বিদ্যালয়ের মাঠে প্রায় পাঁচশত শিক্ষার্থীদের অভিভাবক সদস্যদের নিয়ে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়।শিক্ষার্থীদের অভিভাবক সদস্য হানিফ মাহামুদ জুয়েলের সভাপতিত্বে এই মানব বন্ধনে বক্তব্য রাখেন, জয়নাল আবেদীন, আকবর আলী, বারী, রাজু আহম্মেদ ও মিজানুর রহমান প্রমুখ।
মানব বন্ধনে বক্তরা বক্তব্যে বলেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে অভিভাবক সদস্যরা নিবাচিত হওয়া সত্বেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করছেন না প্রধান শিক্ষক জান্নাতুল আরা ডলি। প্রধান শিক্ষক গড়িমসি করে দিনের পর দিন অতিবাহিত করছেন। তাই বক্তরা পূর্ণাঙ্গ কমিটি সহ প্রধান শিক্ষকের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি জানান।
এ ব্যাপারে বেড়িতলা একাডেমিক বিদ্যালয়ের প্রাধান শিক্ষক জিন্নাতুন আরা ডলির সাথে কথা হলে তিনি জানান, এই সময় আমার বলার মতো কোন কথা নেয়, এই বলে এড়িয়ে যান।
এই বিষয়ে ধামইরহাট উপজেলা একাডেমি সুপারভাইজার কাজল কুমার সরকার জানান প্রধান শিক্ষককে বারবার চিঠি দেওয়া হলেও তিনি পূর্ণাঙ্গ কমিটি গঠন করেন না। এর কারণ কি বুঝে উঠতে পারি না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat