ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০২-২৮
  • ৫৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে নিযুক্ত মাকির্ন রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশে মার্র্কিন কৃষি পণ্যের চাহিদা সম্পর্কে আরও জানতে আজ নারায়ণগঞ্জে মেঘণা গ্রুপের সয় ক্রাশিং ফ্যাসিলিটি পরিদর্শন করেন। এ সময় মাকির্ন সয়াবিন রফতানি কাউন্সিলের কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।
মার্কিন রাষ্ট্রদূত মেঘণা ফ্যাসিলিটির লোডিং ডক থেকে সয়াবিন তেল উৎপাদন কেন্দ্র পযর্ন্ত পরির্দশন করেন। আজ এখানে মাকির্ন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
মার্কিন দূত বাংলাদেশে খাদ্য নিরাপত্তা বৃদ্ধি, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং পরিবেশ রক্ষায় কৃষি বাণিজ্যের গুরুত্ব নিয়ে মেঘণা গ্রুপের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। মেঘণা গ্রুপই প্রথম যুক্তরাষ্ট্র থেকে সয় সাসটেইনবলিটি এ্যাসুরেন্স প্রটোকল (এসএসএপি) সয়াবিন আমদানি করে। এসএসএপি কর্মসুচির আওতায় থার্ড পার্টির মাধ্যমে কোম্পানির টেকসই পরিবেশ নিশ্চিত করতে অডিট করার অনুমতি দেয়া হয়ে থাকে। মার্কিন কৃষি বিভাগের অংশীদার যুক্তরাষ্ট্রের ৯৫ শতাংশ সয়াবিন উৎপাদনকারি প্রতিষ্ঠানই এসএসএপি’র সাথে সম্পৃক্ত থেকে পণ্য সুরক্ষা কর্মসূচি তৈরি ও বাস্তবায়ন করে।
বাংলাদেশ ২০২২ সালে যুক্তরাষ্ট্র থেকে ৩৫০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের উচ্চ মানের সয়াবিনসহ ৯১২ মিলিয়ন মার্কিন ডলারের কৃষি পণ্য আমদানি করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat