ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০২-২৮
  • ৩৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশের বিশিষ্ট সাংবাদিক নেতারা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার করোনাকালীন মহাদুর্যোগে সাংবাদিকদের পাশে থেকে সাংবাদিকদের কল্যাণে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে।
তারা আজ মঙ্গলবার ফেনী জেলা শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের বেস্ট ইন হোটেলের সভাকক্ষে ফেনী সাংবাদিক ইউনিয়নের প্রথম প্রতিষ্ঠবার্ষিকী উপলক্ষে আয়োজিত সুধি সমাবেশে এ কথা বলেন।
ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি যতন মজুমদাদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৗর বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও টিভি টুডের প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল এবং বিশেষ অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল ও ফেনী জেলাপ্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।
সমাবেশের উদ্বোধন করেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারক। সমাবেশে আরো বক্তব্য রাখেন ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি শহীদ উল আলম, ভারপ্রাপ্ত মহাসচিব অমিত রায়, যুগ্ম মহাসচিব মহসিন কাজী, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সভাপতি সোহেল হায়দার চৌধুরী।
ওমর ফারুক বলেন, প্রধানমন্ত্রী সাংবাদিক কল্যাণে প্রণোদনা, চিকিৎসা সহায়তা দিয়েছেন। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
তিনি আরও বলেন, বর্তমানে নিত্যপণ্যের বাজারদর নাগালের বাইরে চলে যাচ্ছে। সাংবাদিকদের অস্তিত্ব রক্ষায় দ্রুততর সময়ের মধ্যে দশম ওয়েজবোর্ড ঘোষণা করতে হবে।
মনজুরুল আহসান বুলবুল বলেন, বাংলাদেশে সাংবাদিকতা করতে হলে বঙ্গবন্ধুকে মেনে নিয়েই করতে হবে। যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে থাকবে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। এ ক্ষেত্রে সাংবাদিক ইউনিয়ন সবসময় সচেষ্ট থাকবে। তবে দুর্নীতির বিরুদ্ধে সকল সাংবাদিককে আপোষহীন থাকতে হবে।
ওমর ফারুক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের কল্যাণে প্রণোদনা, চিকিৎসা সহায়তা দিয়েছেন। সহযোগিতার হাত বাড়য়ে দিয়েছেন।
তিনি আরও বলেন, বর্তমানে নিত্যপণ্যের বাজার দর সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। তাই সাংবাদিকদের অস্তিত্ব রক্ষায় অবিলম্বে দশম ওয়েজ বোর্ড ঘোষণা করতে হবে।
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল বলেন, করোনাকালে প্রায় সাড়ে ১১ হাজার সাংবাদিককে ৩০ কোটি টাকার বেশি আর্থিক সহায়তা প্রদান করেছে সরকার।
সমাবেশে ১৭ জন সাংবাদিককে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat