ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০২-২৮
  • ২৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, গণমাধ্যম দেশের পরিবেশের নানা সমস্যা তুলে ধরে জনসচেতনতা তৈরি করে পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 
তিনি আরও বলেন,  বায়ুদূষণ, শব্দদূষণ মুক্ত রাখতে গণমাধ্যম যেমন আরও জোরালো ভূমিকা রাখতে পারে তেমনি বেশি বেশি গাছ লাগাতে জনগণকে উদ্বুদ্ধও  করতে পারে। 
শাহাব উদ্দিন আজ সন্ধ্যায় রাজধানীর আইডিইবি মিলনায়তনে দৈনিক সকালের সময়ের ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে আয়োজিত  এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 
প্রতিষ্ঠাবার্ষিকীতে সংবাদপত্রটির কর্তৃপক্ষ এবং সাংবাদিক-সহ সংশ্লিষ্ট  সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শাহাব উদ্দিন বলেন, সকল দেশীয় গণমাধ্যমের উচিৎ বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ প্রকাশের মাধ্যমে বাঙালির ইতিহাস, সংস্কৃতি,  ঐতিহ্য ও মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখা। 
গণমাধ্যম অসহায় মানুষের কথা তুলে ধরে তার জীবন আলোকিত করতে পারে বলে উল্লেখ করে তিনি বলেন, দেশকে মনে-প্রাণে ভালবাসতে হবে, সাংবাদিকের লেখনী দেশের উন্নয়ন, জাতির উন্নয়নের কথা লিখবে। দেশ যাতে আরও উন্নত স্মার্ট বাংলাদেশে পরিণত হতে পারে সে বিষয়ে লিখতে হবে। 
দৈনিক সকালের সময় পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মো. নুর হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু এবং আইডিইবির সাধারণ সম্পাদক শামসুর রহমান । 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat