ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০২-২৮
  • ৪২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি সোমবার সতর্ক করে বলেছেন, যুদ্ধের মূল কেন্দ্র বাখমুতের আশ-পাশের পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে। 
তিনি তার সান্ধ্য ভাষণে বলেছেন, পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে। 
বাখমুত রক্ষায় প্রকৃত বীরের মতো লড়াই চালিয়ে যেতে ইউক্রেন সৈন্যদের প্রতি আহ্বান জানিয়ে জেলেনস্কি বলেছেন, আমাদের অবস্থান রক্ষার জন্যে ব্যবহার করা যেতে পারে এমন সবকিছু শত্রুরা অব্যাহতভাবে ধ্বংস করছে। 
উল্লেখ্য, রাশিয়ার বছরব্যাপী আগ্রাসনের মধ্যে পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের শিল্পশহর বাখমুতের লড়াই সবচেয়ে দীর্ঘস্থায়ী হচ্ছে।
জেলেনস্কি বলেছেন, বাখমুতের জন্যে যতদিন পারা যায় ইউক্রেন লড়াই চালিয়ে যাবে। 
দোনেৎস্ক পিপলস রিপাবলিকের স্বঘোষিত নেতা ডেনিস পুশিলিন রুশ টেলিভিশনে সোমবার বলেছেন, বাখমুতমুখী সকল সড়ক মস্কোপন্থী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat