ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০২-২৫
  • ৩৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশে এখন খাদ্যের অভাব নেই, মঙ্গাও নেই। দলমত নির্বিশেষে এখন সকলে সামাজিক নিরাপত্তার আওতায় সুবিধা পাচ্ছে ।
আজ নওগাঁর নিয়ামতপুর সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ‘প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৩’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। এসময় মন্ত্রী সাপাহার ও পোরশা উপজেলার একই কর্মসূচিতে ভার্চুয়্যালি বক্তব্য রাখেন।
খাদ্যমন্ত্রী বলেন, সরকারের বাস্তবমুখী কার্যক্রমের ফলে বাংলাদেশ এখন মাছ ,মাংস ও ডিম উৎপাদনে সাবলম্বী হয়েছে।
এক সময় দেশের বাইরে থেকে গরু আসতো উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বিদেশী গরু না হলে আমাদের দেশে কোরবানি হতো না। এখন সেই অবস্থার পরিবর্তন হয়েছে। পর্যাপ্ত গরু এখন দেশেই উৎপাদিত হয়। কারণ, সরকার খামারিদের জন্য ঋণের ব্যবস্থা করেছে। আধুনিক পদ্ধতিতে গবাদিপশু লালন পালনের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করায় অনেক খামারি বা উদ্যোক্তা খামার স্থাপনের মাধ্যমে এটাকে পেশা হিসেবে নিয়ে সফলও হয়েছেন।’
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী খাদ্য উৎপাদনে গুরুত্ব দিয়ে প্রতি ইঞ্চি জমি চাষের আওতায় আনতে হবে। একই সাথে প্রাণিজ আমিষের চাহিদাপূরণে বাড়িতে গবাদিপশু, হাস- মুরগির লালন পালন বাড়াতে হবে।
নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ ,ভাইস চেয়ারম্যান মো. আইয়ুব হোসেন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat