ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০২-২৪
  • ৫৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নীলফামারী জেলায় ৯৯ কোটি টাকা ব্যয়ে চলছে বুড়ি তিস্তা সেচ প্রকল্পের জলাধার পুণঃখনন কাজ। এই জলাধার পুণঃখনন কাজ শেষ হলে জেলার ডিমলা ও জলঢাকা উপজেলার সাড়ে ৫ হাজার একর জমি পাবে নিরবচ্ছিন্ন সেচ সুবিধা।
নীলফামারী পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়- এতে প্রতিবছর বাড়তি ফসল উৎপাদন হবে ২৬ হাজার টন। যার বাজার মূল্য ৭২ কোটি টাকা। এমন সেচ সুবিধায় জ¦ালানী এবং সার বাবাদ সাশ্রয় হবে সাড়ে ১৫ কোটি টাকা। পাশাপাশি পরিবেশের উন্নয়ন, ভূগর্ভস্থ পানির স্তর উর্ধ্বগামী ও মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধি পাবে।
নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কৃষ্ণ কমল চন্দ্র সরকার আজ জানান, গতকাল বৃহস্পতিবার প্রকল্পটির ব্যরাজ এলাকা জলঢাকা উপজেলার কালিগঞ্জ নামক স্থানে খনন কাজ শুরু হয়। উদ্বোধন করেন- সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।
তিনি জানান, ১৯৬৫ সালে স্থাপিত হয় বুড়ি তিস্তা সেচ প্রকল্পটি। পুরনো ওই প্রকল্পের জলাধারে পলি পড়ে তলদেশ ভরাটের কারণে কমে যায় পানি ধারণ ক্ষমতা। পানি সম্পদ মন্ত্রনালয় ও পানি উন্নয়ন বোর্ড পুনরায় সেটি চালুর উদ্যোগ নিলে ২০২১ সালে আমন মৌসুমে এক হাজার ৫০০ হেক্টর জমিতে সম্পূরক সেচ প্রদান করা সম্ভব হয়। প্রকল্পটি থেকে নিরবিচ্ছিন্ন সেচ সরবরাহের লক্ষ্যে তিস্তা সেচ প্রকল্পের সঙ্গে সমন্বিত করতে ২০২১ সালের ৪ মে একনেকে ১৪৫২ দশমিক ৩৩ কোটি টাকার অনুমোদন দেন প্রধানমন্ত্রী। প্রকল্পের অংশে ৯৯ কোটি টাকা ব্যয়ে পাঁচটি প্যাকেজে ১ হাজার ২১৭ একরের ওই জলাধারটির প্রথম ধাপে ৬৬৭ একরে পুণঃখনন কাজ শুরু করা হয়েছে। যা সমাপ্ত হবে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat