ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০২-২৪
  • ৪২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি চীনের প্রতিশ্রুত শান্তি পরিকল্পনা দেখেননি তবে পরিকল্পনাটি মূল্যায়ন করার আগে বেইজিংয়ের সাথে দেখা করতে চান।
বেইজিং এই সপ্তাহে ২৪ ফেব্রুয়ারি রাশিয়া তার প্রতিবেশী ইউক্রেনে আগ্রাসনের প্রথম বার্ষিকীর প্রাক্কালে ইউক্রেন সংঘাতের ‘রাজনৈতিক সমাধান’ প্রকাশ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
এদিকে, ইউক্রেন তার ভূখন্ড থেকে রুশ সেনা সম্পূণরূর্পে প্রত্যাহারের দাবি এবং মস্কোর আগ্রাসনের জন্য একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনালের দাবিসহ তার নিজস্ব ১০-দফা শান্তি পরিকল্পনা প্রকাশ করেছে।
কিয়েভে সফররত স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সাথে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, চীন আমাদের বলেছে, তাদের এমন একটি উদ্যোগ রয়েছে। তবে আমি এখনও নথিটি দেখিনি।
বেইজিং কৌশলগত মিত্র রাশিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে সংঘর্ষে নিজেকে একটি নিরপেক্ষ পক্ষ হিসেবে অবস্থান নেয়ার চেষ্টা করেছে।
জেলেনস্কি বলেন, আমি মনে করি এটি মূলত অত্যন্ত ভালো একটি ব্যাপার যে চীন ইউক্রেন সম্পর্কে কথা বলতে শুরু করেছে এবং এ সংক্রান্ত কিছু সংকেত পাঠিয়েছে।
তিনি বলেন, ‘তাদের প্রস্তাব সম্পর্কিত সুনির্দিষ্ট তথ্য জানার পর আমরা কিছু সিদ্ধান্তে পৌঁছাবো। আমরা চীনের সাথে একটি বৈঠক করতে চাই।’ 
বুধবার শীর্ষ চীনা কূটনীতিক ওয়াং ই রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সাথে দেখা করেছেন।
ওয়াং ইয়ের সফরের পর, মস্কো বলেছে, বেইজিং সংঘাতের রাজনৈতিক নিষ্পত্তির পদ্ধতির বিষয়ে তাদের মতামত উপস্থাপন করেছে। 
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, চীনা অংশীদাররা ইউক্রেনের সঙ্কটের মূল কারণ ও এর রাজনৈতিক নিষ্পত্তির উপায় সম্পর্কে তাদের মতামত আমাদের অবহিত করেছে। পৃথক (শান্তি) ‘পরিকল্পনা’ নিয়ে কোনো কথা হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat