ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০২-২০
  • ৫৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নারী ফুটবলাররা একসময় আন্তর্জাতিক অঙ্গনে অনেক ভালো করবে। 
তিনি বলেন, আগে নারীদের খেলাধুলায় তেমন উৎসাহ দেয়া হতো না। এখন তারা আন্তর্জাতিক পরিমন্ডলে বিভিন্ন খেলাধুলা করছে। প্রমিলা ফুটবলাররা এশিয়াতে ভালো অবস্থানে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
প্রতিমন্ত্রী আজ সোমবার দিনাজপুর বোচাগঞ্জ উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (সেতাবগঞ্জ বড় মাঠ) জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে প্রাইমারী স্কুল পর্যায়ে অনেক প্রতিযোগিতা হচ্ছে। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্ট বেশ জনপ্রিয় হয়েছে। 
উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফছার আলী, পৌর মেয়র আসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat