ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০২-২০
  • ৩০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, বিশ্বের অনেক দেশের চেয়ে আমাদের দেশের খাবার পুষ্টিকর এবং সুস্বাদু। নিরাপদ ও পুষ্টিকর খাবার সংক্রান্ত মৌলিক দক্ষতা ও জ্ঞান সর্বত্র ছড়িয়ে দিতে হবে। 
তিনি আরো বলেন,  নিরাপদ খাবার সুস্থ্য জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সকল খাবার খাওয়ার আগে আমাদের খাবারের গুণগত মান সম্পর্কে সচেতন থাকতে হবে। 
সাধন চন্দ্র মজুমদার আজ দুপুরে জেলার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে  এ কথা বলেন।
সাধন চন্দ্র মজুমদার বলেন,  কেবলমাত্র আমাদের সচেতনতার অভাবে কিছু অসাধু ব্যবসায়ী লাভের আশায় আমাদেরকে ভেজাল খাবার খাইয়ে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ করে তুলছে। কাজেই  আমাদেরকে সচেতন হতে হবে।
তিনি বলেন,  দেশে আগের মত এখন আর মঙ্গা নেই। খাদ্যে  বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ। তবে আমরা এখন পর্যন্ত পুরোপুরিভাবে নিরাপদ খাবারের ক্ষেত্রে সফল হতে পারিনি। তবে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
এসময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুল কাইউম সরকারসহ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা এবং জেলার ১১টি উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat