ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০২-২০
  • ৫৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করণ জোহরের জনপ্রিয় টক শো কফি উইথ করণে সোনাক্ষী সিনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি দীপিকা পাডুকোনের মতো হলে কী করবেন। সোনাক্ষীর উত্তর ছিল, ‘আমি তার মতো ফিট শরীরের জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাব!’ ৩২ বছর বয়সী দীপিকার বডি ফিটনেস পাওয়া অনেক মেয়রই স্বপ্ন!
সম্প্রতি নিজের ডায়েট নিয়ে দীপিকা ভারতীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমি দিনে দুই লিটার পানি পান করি যাতে টক্সিন বের হয়। এছাড়া আমি প্রতিদিন নারকেল জলও খাই এবং প্রতি দুই ঘণ্টা পর পর কিছু খাই। স্ন্যাকিং আখরোট, বাদাম এবং ড্রাইফ্রুটের মতো স্বাস্থ্যকর খাবারের মধ্যে সীমাবদ্ধ থাকি।’
দীপিকা আরও বলেন, ‘রাতে আমি হালকা খাবার খাওয়ার চেষ্টা করি। এছাড়া ডেজার্ট পছন্দ করলেও সংযম রক্ষা করি। তবে প্রত্যেক্যেই পরিমাণ মতো প্রয়োজনীয় সব খাবার খওয়া উচিৎ। এ ক্ষেত্রে আপনার শরীরের জন্য কোন খাবার ভালো তা আপনাকে অবশ্যই জানতে হবে।’
দীপিকা জানিয়েছেন, দুটি ডিম এবং কম চর্বিযুক্ত দুধ বা দক্ষিণ ভারতীয় খাবার অর্থাৎ উপমা, ইডলি, দোসা দিয়েই দীপিকা শেষ করেন সকালের নাস্তা। প্রাক-লাঞ্চে তিনি কখনই খালি পেটে থাকেন না এবং প্রতি দুই ঘণ্টা পরপর ফল বা প্রাকৃতিক তাজা জুস বা নারকেলের জল এবং স্মুদি খান এবং একবাটি ফল। আর দুপুরের খাবারে থাকে- ২টি চাপাতি, মাছ এবং তাজা সবজি।
সন্ধ্যার স্ন্যাকস- বাদাম এবং ফিল্টার কফি, আর রাতের খাবারে চাপাতি, সবজি ও তাজা সালাদ। এছাড়া ঘুমানোর আগে তিনি ডার্ক চকলেট অথবা মিষ্টি খেতে পছন্দ করেন দীপিকা।
নিজেকে ফিট রাখতে দীপিকা পাডুকন তার ভক্তদের উদ্দেশ্যে কয়েকটি টিপস দিয়েছেন। বলেছেন, ‘চোখ দিয়ে খাবেন না। আপনার পেট ভরানোর জন্য পর্যাপ্ত খান, অতিরিক্ত খাবেন না। নিজেকে ক্ষুধার্ত করবেন না বা ফ্যাড ডায়েট অনুসরণ করবেন না। একটি স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখুন। জাঙ্ক ফুড এড়িয়ে চলুন! এছাড়া সময়মত খান এবং রাতে আমিষ জাতীয় খাবার এড়িয়ে চলুন। তাজা, স্বাস্থ্যকর এবং পুষ্টি সমৃদ্ধ খাবার খান। মনে রাখবেন ফিটনেস একটি লিসম ফিগার নয় বরং পরিষ্কার খাওয়া এবং ভেতর থেকে সুস্থ বোধ করাটাই জরুরি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat