ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০২-২০
  • ৪৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নাটোর জেলার প্রায় আড়াই লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার সকাল নয়টায় নাটোর সদর উপজেলা স্বাস্থ্য অফিসে কার্যক্রমের উদ্বোধন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল।
এ সময় সংসদ সদস্য শিমুল বলেন, জননেত্রী শেখ হাসিনা’র দূরদর্শী নেতৃত্বে দেশে পরিচালিত ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও কৃমিনাশক ট্যাবলেট সেবন এবং শিশুদের টিকাদান কার্যক্রমে আমরা বিশ্বের রোল মডেল। ভিটামিন ‘এ’ গ্রহণ করা হলে শিশুদের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত হওয়ার পাশাপাশি দৃষ্টিশক্তি স্বাভাবিক থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এসব কার্যক্রম আমাদের শিশুদের সুরক্ষিত করছে।
নাটোর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুর রহমান এবং মেডিকেল অফিসার ডাঃ রাজেশ কুমার সাহা এ সময় উপস্থিত ছিলেন।
আজ জেলার মোট দুই লাখ ৪৮ হাজার ৫৯৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ হাজার ৫৬২ শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী দুই লাখ ২৩ হাজার ৩৩ শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার এক হাজার ৩৮৮টি কেন্দ্রে একযোগে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat