ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০২-১৬
  • ৩০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার আজ বলেছেন, সরকার আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) এর আওতায় এক কোটির বেশি পরিবারকে বিনামূল্যে চাল প্রদানের পরিকল্পনা গ্রহণ করেছে। মন্ত্রী টেলিফোনে আজ সন্ধ্যায় বাসসকে বলেন, ‘এই রমজানে এক কোটির বেশি পরিবারকে বিনামূল্যে ১০ কেজি করে চাল দেওয়া হবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ীই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে উল্লেখ করে সাধন বলেন, বিশেষত দেশের পল্লী অঞ্চলে এই কর্মসূচী গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ প্রস্তুতকৃত তালিকার উপর ভিত্তি করেই এই চাল বিতরণ করা হবে।
মন্ত্রী বলেন, দেশে এ মৌসুমে আমনের বাম্পার ফলন হয়েছে এবং যদি বোরো ধানের লক্ষ্যমাত্রা অর্জিত হয়, তবে আর বিদেশ থেকে চাল আমদানি করার প্রয়োজন হবে না। তিনি বলেন, ‘নিয়মিতভাবেই দেশব্যাপী আড়াই হাজার ডিলারের মাধ্যমে ধান ও আটা বিতরণ করা হয়।’ মন্ত্রী এ প্রসঙ্গে বলেন, ওএমএস কর্মসূচীর আওতায় নি¤œ আয়ের লোকেরা মাত্র ৩০ টাকায় পাঁচ কেজি চাল ও মাত্র ২৪ টাকায় তিন কেজি আটা কিনতে পারেন। রমজান মাসে দেশের কোন মানুষেরই চালের অভাব হবে না।
বিগত বছরগুলোর মতো, এ বছরেও ১ মার্চ থেকে মোট ৫০ লাখ পরিবারকে কেজি প্রতি মাত্র ১৫ টাকায় ৩০ কেজি চাল দেয়া হবে। এছাড়াও ওএমএস কর্মসূচীর আওতায় প্রতিবছর মার্চ, এপ্রিল, মে, সেপ্টেম্বর ও অক্টোবর- এই পাঁচ মাসে মানুষ চাল পেয়ে থাকে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat