ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০২-১৬
  • ৪৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

এখনো এক বছরের মতো বাকি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন  আগামী নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি নিতেও শুরু করেছেন। বৃহস্পতিবার একটি রুটিন মেডিকেল চেকআপ সম্পন্ন করবেন।  সবচেয়ে বয়স্ক মার্কিন  প্রেসিডেন্টের জন্য যা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। হোয়াইট হাউস ২০২১ সালে তার আগের চেকআপের মতো করেই  ৮০ বছর বয়সী প্রেসিডেন্টের ডাক্তারের রিপোর্ট প্রকাশ করার প্রতিশ্রুতি দিয়েছে। খবর এএফপি’র।
ইতোমধ্যেই রিপাবলিকানরা ২০২৪ সালের নির্বাচনী প্রচারণা শুরু করেছে। একজন  ডেমোক্র্যাট  প্রার্থী হিসেবে বাইডেনও নির্বাচনে অংশ নিতে চান। তিনি সম্ভাব্য প্রার্থী হিসেবে পূর্বসূরি  ডোনাল্ড ট্রাম্পের সাথে  ২০২০ সালের মতো করেই লড়াই করবেন। ট্রাম্প ইতোমধ্যেই তার প্রার্থীতা ঘোষণা করেছেন।
বাইডেনের স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে জানা গেছে, ২০২১ সালের ১৯ নভেম্বর বাইডেন শেষ চেকআপ করিয়েছিলেন। সে সময়ে তিনি লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে কোলনোস্কোপিসহ একটি পূর্ণাঙ্গ পরীক্ষা করান। তিনি এক ঘন্টা ২৫ মিনিটের জন্য তার ক্ষমতা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের কাছে হস্তান্তর করেছিলেন। মার্কিন ইতিহাসে প্রথম নারী হিসেবে প্রেসিডেন্টের বিশেষাধিকার পেয়েছিলেন হ্যারিস।
বাইডেন ধূমপান বা মদ্যপান করেন না, খেলাধুলা করেন এবং ১৯৮৮ সালে মস্তিষ্কের অস্ত্রোপচারের পর থেকে তার আর  কোনো বড় কোনো স্বাস্থ্যজনিত সমস্যা দেখা দেয়নি। গত জুলাই মাসে বাইডেনের  কোভিড -১৯ পরীক্ষায় ইতিবাচক ধরা পরলেও  রোগের  কোনও গুরুতর কোনো উপসর্গ দেখা দেয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat