ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০২-১৬
  • ৪৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পেনাল্টি থেকে জোড়া গোল করেছেন তারকা স্ট্রাইকার করিম বেনজেমা। গতকাল লা লিগায় এলচের বিপক্ষে ৪-০ গোলের জয় নিয়ে রিয়াল মাদ্রিদ ব্যবধান কমিয়েছে টেবিল টপার বার্সেলোনার সঙ্গে। এই জয়ে তালিকার দ্বিতীয় স্থানে থাকা রাজধানীর দলটি এখন বার্সেলোনার চেয়ে আট পয়েন্টের ব্যবধানে চলে এসেছে।  
মরক্কোয় অনুষ্ঠিত ক্লাব বিশ^কাপে অংশগ্রহনের কারণে সপ্তাহের শেষভাগে লিগের কোন ম্যাচে অংশ নেয়নি কার্লো আনচেলোত্তির শিষ্যরা। গতকাল সান্তিয়াগো বার্নব্যুতে খেলতে নামার আগে স্বাগতিক দর্শকদের সামনে তুলে ধরেন সদ্য জয় করা ক্লাব বিশ^কাপের ট্রফিটি।
এটি ছিল চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের জয় করা দ্বিতীয় ট্রফি। এর আগে তারা জয় করেছে ইউরোপীয় সুপার কাপের শিরোপা। এই তালিকায় লা লিগার শিরোপা যুক্ত করতে বিশাল কর্ম সম্পাদন করতে হবে রিয়ালকে।
লস ব্লাঙ্কোসদের হয়ে মার্কো অ্যাসেনসিও গোলের সুচনা করার পর একপেশে ম্যাচের সফল সমাপ্তি টানেন দলের অভিজ্ঞ তারকা মিডফিল্ডার লুকা মড্রিচ। মাঝপথে পনাল্টি থেকে পরপর দুই গোল করেন ব্যালন ডি’অঁর জয়ী ফরাসি তারকা বেনজেমা।         
খেলা শেষের প্রতিক্রিয়ায় মৌসুমের শেষভাগ পর্যন্ত শিরোপার আশা নিয়ে লড়াই চালিয়ে যাবার কথা জানিয়ে এডুয়ার্ডো কামাভিঙ্গা গণমাধ্যমকে বলেন,‘ এখানে কোন কিছুই অসম্ভব নয়। গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগেও আমরা এটি দেখেছি। শেষ পর্যন্ত আমরা খেলে যাব।’
বাঁ প্রান্তের রক্ষনে এক স্পেল খেলার পর মধ্যমাঠের পুরনো পজিশনে ফিরতে পেরেও স্বস্তি প্রকাশ করেন ফরাসি ওই মিডফিল্ডার। তিনি বলেন,‘আমি ফুলব্যাক নই। দলকে সহায়তার জন্যই ওই পজিশনে খেলেছি। আজ আমি নিজের অবস্থানে ফিরতে পেরে খুশি।’
নিষিদ্ধ হবার কারণে উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়রকে ছাড়াই খেলেছে রিয়াল মাদ্রিদ।  ইনজুরি কাটিয়ে মাঠে  নামেন  এডর মিলিতাও। যে কারণে সাইড বেঞ্চে বসতে বাধ্য হন এন্টনিও রুডিগার।
পয়েন্ট তালিকার তলানিতে থাকা এলচে পুরো মৌসুমে এ পর্যন্ত শুধুমাত্র একটি ম্যাচে জয়লাভ করেছে।
ম্যাচের ৮ম মিনিটে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন অ্যাসেনসিও (১-০)। ৩১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুন করেন করিম বেনজেমা (২-০)। প্রথমার্ধের ইনজুরি টাইমে (৪৫+১ মি.) ফের পেনাল্টি থেকে গোল করেন ফরাসি স্ট্রাইকার বেনজেমা (৩-০)। ম্যাচের ৮০ মিনিটে এলচের জালে শেষ গোলটি করেন মড্রিচ (৪-০)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat