ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০২-০৮
  • ৩০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের অব্যাহত উন্নয়নে বিপুল অর্থায়ন প্রয়োজন। জি-টু-জি ছাড়াও অর্থলগ্নীকারি প্রতিষ্ঠানসমূহকে এই খাতে বিনিয়োগে উৎসাহিত করছে সরকার। তিনি বলেন, জাপানীজ কোম্পানিগুলোর বাংলাদেশে কাজ করার আগ্রহ দিন দিন বাড়ছে।
আজ বুধবার প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে সচিবালয়ে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কর্পোরেশন (জেবিক) এর গভর্ণর নবোমিৎসু হায়াসি’র সৌজন্য সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অর্থায়ন বিষয়েও আলোচনা হয়। 
প্রতিমন্ত্রী গভর্ণরকে স্বাগত জানিয়ে বলেন, জেবিক চলমান ও আগত প্রকল্পসমূহে অর্থায়ন করতে পারে। এসময় প্রতিমন্ত্রী ঋণ প্রদানের ক্ষেত্রে গ্রেস পিরিয়ড রাখার বিষয়টি নিয়েও আলোচনা করেন। 
জেবিকের গভর্ণর বাংলাদেশের সাথে আরও সুসম্পর্ক স্থাপনের উপর গুরুত্ব দিয়ে বলেন, সহযোগিতা বাড়াতে ও পারস্পরিক স্বার্থ সংরক্ষনে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা প্রয়োজন। সার্বিকভাবে জ্বালানির ব্যবস্থাপনা উন্নয়নে সহযোগিতা বাড়াতে এই সমঝোতা স্মারক গুরুত্বপূর্ণ অবদান রাখবে। 
উল্লেখ্য, বিবিয়ানা ৩,৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট বিদ্যুৎ কেন্দ্রে জেবিক অর্থায়ন করেছে। গ্যাস মিটার প্রকল্পে অর্থায়ন কার্যক্রম এগিয়ে চলছে। 
আলোচনাকালে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার ও জেবিক-এর নয়া দিল্লি অফিসের চীফ রিপ্রেজেন্টেটিভ তোসিহিকো কুরিহারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat