ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০২-০৮
  • ২৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, খাদ্যের চাহিদার পরিমাণ উৎপাদনের চেয়ে কম হওয়ায় বর্তমানে দেশে খাদ্যের কোন ঘাটতি নেই।
তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য বেগম শামসুন নাহারের টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে একথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিচালিত হাউসহোল্ড ইনকাম এন্ড এক্সপেনডিচার সার্ভে (ইইচআইইএস ২০১৬) অনুসারে দেশের মোট খ্যাদ্যের চাহিদা ২৩৮ লাখ ৩৯ হাজার মেট্রিক টন এবং খাদ্যশস্যের উৎপাদন ৩৯১ লাখ ৩০ হাজার মেট্রিক টন।  
সরকারি দলের সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের অপর এক প্রশ্নে জবাবে সাধন চন্দ্র মজুমদার বলেন, বর্তমানে (৩০-০১-২০২৩ তারিখ পর্যন্ত) সরকারি খাদ্যগুদামে ১৫ লাখ ৮৯ হাজার ২৮ মেট্রিক টন চাল ও ৩ লাখ ৭৯ হাজার ৭৯ মেট্রিক টন গমসহ সর্বমোট ১৯ লাখ ৬৮ হাজার ১০৭ মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে। বর্তমান খাদ্য মজুদ বিবেচনায় আপাতত: খাদ্যের কোন ঘাটতি নেই।
সরকারি দলের সদস্য আলী আজমের এক প্রশ্নের জবাবে খাদ্য মন্ত্রী জানান, চলতি আমন সংগ্রহ, ২০২২-২০২৩ মৌসুমে সরকারিভাবে ৩ লাখ মেট্রিক টন ধান ও ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat