ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০২-০৭
  • ৩৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রাষ্ট্রপতি নির্বাচনে দলীয়  প্রার্থী  মনোনয়ন দেবেন।
আজ সন্ধ্যায়  জাতীয়  সংসদ ভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় দলের এক  বৈঠকে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষমতা প্রধানমন্ত্রী ও দলীয়  প্রধানকে দেয়া হয়েছে। 
বৈঠকের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের  ব্রিফ করেন। 
তিনি বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নের ক্ষমতা দলীয় প্রধান শেখ হাসিনাকে দেওয়ার ব্যাপারে একটি প্রস্তাব এসেছে এবং প্রস্তাবটি  সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সকল প্রকার জল্পনা-কল্পনা  এখন ঐক্যের প্রতীক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেষ করবেন।’
আওয়ামী লীগের প্রর্থীরা আগামী ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে মনোনয়ন জমা দেবেন।
সভায়  প্রধানমন্ত্রী তার বক্তব্যে দলী  সংসদ সদস্যদের নিজ নিজ  নির্বাচনী এলাকার জনগণের সঙ্গে যোগাযোগ বাড়াতে  এবং গত ১৪ বছরে তার সরকারের করা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরার পরামর্শ দেন। 
আগামী নির্বাচনে নৌকা প্রতীকে  ভোট চাইতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত রাখার অঙ্গীকার করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৈঠকে  বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat