ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০২-০৭
  • ৫৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জে আজ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র যৌথভাবে দিবসটি পালন করে।
“বাংলা ইশারা ভাষার প্রচলন-বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যাক্তির জীবনমান উন্নয়ন” এ প্রতিপাদ্য নিয়ে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওই একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ জোবায়ের র আহমেদ। জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় গোপালগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা.মোঃ আনিসুজ্জামান,জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশনাল অফিসার আল আমিন সিকদার।
প্রধান অতিথি দুইজন প্রতিবন্ধী শিশুর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, প্রতিবন্ধী শিশুর, অভিভাবক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন।
গোপালগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা.মোঃ আনিসুজ্জামান বলেন, গত ২০২২ সাল থেকে এপর্যন্ত আমরা প্রতিবন্ধীদের মাঝে ৬০টি হুইল চেয়ার বিতরণ করেছি। প্রতিবন্ধীদের চলাফেরাকে সহজ করে দিতে আমরা হুইল চেয়ার বিতরণ করছি। এতে তারা উপকৃত হচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat