ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০২-০৪
  • ৩৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

উন্নয়ন অব্যাহত রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীেেগর যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
আজ বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ‘এটি নির্বাচনের বছর। সাংবাদিকরা জনমত গঠন করে, মানুষের মনন তৈরি করে। অবশ্যই সাংবাদিকরা সমালোচনাও করবেন, কিন্তু একটি কথা আমাদের মাথায় রাখতে হবে- দেশ কি এগুবে, না কি পশ্চাৎপদ হবে! দেশ কি পাকিস্তান হবে না কি মালয়েশিয়া-সিঙ্গাপুর হবে!’
দেশের উন্নয়ন অব্যাহত রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে মন্ত্রী বলেন, ‘আগামী নির্বাচন দেশের জন্য এবং জাতির জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। কারণ সেই নির্বাচনে ফয়সালা হবে দেশের যে উন্নয়ন অগ্রগতি চলমান সেটি অব্যাহত থাকবে, নাকি দেশ আবার পশ্চাৎপদ হবে। সে জন্য আমি তথ্যমন্ত্রী হিসেবে এবং আওয়ামী লীগের নেতা হিসেবে আপনাদের সহযোগিতা চাই।’
সম্প্রচারমন্ত্রী বলেন, ‘প্রকৃতপক্ষে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা একজন সাংবাদিকবান্ধব নেত্রী। তার সরকার সাংবাদিকবান্ধব সরকার। সে কারণেই সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে দল-মত নির্বিশেষে সাংবাদিকদের সহায়তা করা হচ্ছে। এর বাইরেও প্রধানমন্ত্রী নিজস্ব ঐচ্ছিক তহবিল থেকে মাঝেমধ্যেই সাংবাদিকদের সহায়তা করে থাকেন। ওয়েজবোর্ড বাস্তবায়নসহ আরো গুরুত্বপূর্ণ কোনো বিষয় থাকলে প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়ে সমাধান করা হবে।’
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সভাপতি তপন চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামছুল ইসলামের সঞ্চালনায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি সালাউদ্দিন মো. রেজা, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক অনুষ্ঠানে বক্তৃতা করেন ও মন্ত্রীর সঙ্গে চেক বিতরণে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat