ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০১-২৭
  • ৩৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, ‘দুর্যোগ মোকাবিলায় টেলিযোগাযোগ সেবা খুবই গুরুত্বপূর্ণ। যেকোনো দুর্যোগে টেলিকমিউনিকেশন সেবাটা দরকার। এ সেবার মাধ্যমে সরকারের বার্তাটা প্রচার করা হলে দুর্যোগের সময় ক্ষয়ক্ষতির পরিমাণটা কমে যায়’।
আজ ঢাকায় আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘দুর্যোগকালীন সময়ে টেলিযোগাযোগ খাত : পূর্ব ও পরবর্তী কৌশল এবং করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনামুর রহমান বলেন, আমাদের কমিউনিকেশন সিস্টেম তৈরি করতে হবে। দুর্যোগের আগাম বার্তাটা দেওয়ার ক্ষেত্রে টেলিকমিউনিকেশনটা প্রয়োজন। ১৯৯১ সালে বিএনপি সরকারের অবহেলায় জলোচ্ছ্বাসে প্রায় দুই লাখ লোক মারা যান। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ক্ষমতায় আসার পর ‘দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২’ এবং ‘দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা ২০১৫’ করা হয়েছে। এ নীতিমালায় দুর্যোগ মোকাবেলার বিষয়ে সব কিছু বলা হয়েছে। সর্বশেষ দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বা এসওডি (সংশোধিত) -২০১৯ প্রণয়ন করা হয়েছে। যেকোনো দুর্যোগে কার কি দায়িত্ব পালন করতে হবে এসওডিতে পরিষ্কার করে বলা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, জনগণকে উত্তম সেবা দেওয়া আমাদের দায়িত্ব এবং এ সেবা দিতে গিয়ে আমরা টেলিকমিউনিকেশনের সহায়তা পেয়েছি বলেই এতো সুন্দরভাবে সিলেট ও সুনামগঞ্জের এতো বড় বন্যা পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিআরসি’র কমিশনার প্রকৌশলী রিয়াজ আহমেদ, বিটিসিএল-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ রফিকুল মতিন, সেনাবাহিনীর সিগনাল পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইকবাল আহমেদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat