ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০১-২৭
  • ২৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ সিলেট ওসমানী হাসপাতালে ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ নামক কর্নার এবং আইসিইউ-৩ ও এনসিডিসি ইউনিটের উদ্বোধন করেছেন।
শুক্রবার দুপুরে সিলেট ওসমানী হাসপাতালে মন্ত্রী এর উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৃহত্তর সিলেটের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার অত্যন্ত আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ-৩ ইউনিট ও এনসিডিসি ইউনিট এ অঞ্চলের মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে অবদান রাখবে। এ সময় মন্ত্রী ওসমানী মেডিকেল কলেজ হাসপতালের উপর চাপ কমাতে এবং সিলেটবাসীর স্বাস্থ্যসেবার বিস্তৃতি ঘটাতে ওসমানী হাসপাতালের দ্বিতীয় শাখার কাজ দ্রুত শুরু করা জরুরি বলে মন্তব্য করে এর কাজ শুরুর ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগিদ দেন। তিনি বলেন, এটির কাজ সম্পন্ন হলে সিলেটবাসীকে আর বিদেশে চিকিৎসার জন্য যেতে হবে না। এতে যেমন বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে তেমনি মানুষের জীবনও অনেক সুরক্ষিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকসহ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিকেলে পররাষ্ট্রমন্ত্রী সিলেট বিভাগীয় স্টেডিয়ামে ‘বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)’ সিলেট স্ট্রাইকার্স বনাম রংপুর রাইডার্সের ম্যাচ দেখতে তিনি মাঠে উপস্থিত হন, সেখানে তিনি কিছু সময় বসে খেলা উপভোগ করেন। এসময় তার সঙ্গে ছিলেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, বিসিবি পরিচালক ও নারী উয়িংসের চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat